১০ লিটার অকটেনে আধা লিটার হাওয়া!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ১৯:৪৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:০৩

বিএসটিআই রাজধানীতে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজন ও পরিমাণে কারচুপির প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অভিযানে দেখা গেছে, ১০ লিটার অকটেনে আধা লিটারেরও বেশি কম দেওয়া হচ্ছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে বিএসটিআই।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নগরীর বেইলি রোড, মৌচাক ও নিউ মার্কেট এলাকায় অভিযানের মাধ্যমে এই মামলা ও জরিমানা করা হয়। অভিযানকালে দুটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত মেসার্স কিউ জে সামদানী ফিলিং স্টেশন পরিমাপে প্রতি ১০ লিটার অকটেনে ৫১০ মিলি ও ২৭০ মিলি, ডিজেলে ৩৭০ মিলি এবং পেট্রোলে ৩৪০ মিলি জ্বালানি তেল কম প্রদান করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও একই ভ্রাম্যমাণ আদালত নীলক্ষেতের মেসার্স পথের বন্ধু ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই পরিদর্শক মো. ইনজামামুল হক এবং মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। স্কোয়াড অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলমের নেতৃত্বে পরিদর্শক মো. বিল্লাল হোসেন, মো. আল হাসনাত ও মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।

/এসএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী