মৈত্রী ট্রেন থেকে ১ কোটি ২৫ লাখ টাকার পোশাক জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ০৩:১৮আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ০৩:২৪

চোরাচালানে আসা ভারতীয় শাড়ি, ফাইল ছবি রাজধানীর ক্যান্টেনমেন্ট রেল স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ৩৭ লাগেজ ভর্তি ভারতীয় পোশাক জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ। অভিযান পরিচালনার সময় ক্যান্টেনমেন্ট রেল স্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন অসহযোগিতা করেছেন বলে  অভিযোগ করেছেন শুল্ক কর্মকর্তারা।
শুল্ক কর্মকর্তারা জানান, ভারত থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে  ক্যান্টেনমেন্ট রেলস্টেশনে আসে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য স্টেশনে অবস্থান নেয় শুল্ক কর্মকর্তারা। ট্রেনটি স্টেশনে পৌঁছলে যাত্রীদের বের হওয়ার জন্য স্টেশনের গেট দেরিতে খুলতে স্টেশন মাস্টারকে অনুরোধ করেন শুল্ক কর্মকর্তারা। কিন্তু স্টেশন মাস্টার সেই অনুরোধ না রেখে চোরাকারবারিদের পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ করেছেন শুল্ক কর্মকর্তারা।
অভিযান প্রসঙ্গে ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন তথ্য থাকায় অভিযান পরিচালনা করা হয় ক্যান্টেনমন্টে রেলস্টেশনে। স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন অভিযানের সময় শুল্ক কর্মকর্তাদের সহায়তা করেননি বরং চোরাকারবারিদের পালিয়ে যেতে সহায়তা করেছেন।

শহিদুজ্জামান সরকার বলেন, চোরাকারবারিদের চিহ্নিত করতে স্টেশনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চাইলেও স্টেশন মাস্টার সহায়তা করেননি। স্টেশন মাস্টার আমাদের জানান, তিনি রেলওয়ের এডিজি হাবিবুর রহমানের নির্দেশ মতো দায়িত্ব পালন করছেন। টেলিফোনে হাবিবুর রহমানের সঙ্গে কথা বললে তিনিও শুল্ক কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করেন এবং তিনি চ্যালেঞ্জ করেন শুল্ক কর্মকর্তাদের রেল স্টেশনে অভিযান পরিচালনার এখতিয়ার নেই।

শহিদুজ্জামান সরকার বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ৩৭ লাগেজ ভারতীয় পোশাক জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করেও স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেনকে পাওয়া যায়নি।

/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি