বনানী থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ২০:৫৯আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২১:১২

বনানী থেকে জব্দ করা কালো রংয়ের বিএমডব্লিউ গাড়ি রাজধানীর বনানী এলাকা থেকে আবারও বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। কারনেট ডি প্যাসেঞ্জার সুবিধায় শুল্কমুক্তভাবে নিয়ে আসা গাড়িটি ভুয়া রেজিস্ট্রেশন করে ব্যবহার করে আসছিলেন জাহিদ হোসেন নামের এক ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনানীর ৩ নম্বর রোডের এফ ব্লকের ১১২ নম্বর বাড়ির গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করেন তারা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডক্টর মইনুল খান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দারা মঙ্গলবার দুপুরেই রাজধানীর বনানীর ওই বাড়িতে অভিযান চালান। অভিযান চালানোর পর গাড়ির মালিক ব্যবসায়ী জাহিদ হোসেন ও তার লোকজন শুল্ক গোয়েন্দাদের চ্যালেঞ্জ করে বলেন, গাড়িটি বৈধভাবেই তারা ব্যবহার করছেন। বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের কিছু কাগজপত্রও দেখান তারা।
পরে শুল্ক গোয়েন্দারা বিআরটিএতে খোঁজ নিয়ে দেখেন রেজিস্ট্রেশনটি ভুয়া। গাড়িতে যে নম্বর ব্যবহার করা হয়েছে, তা হচ্ছে ঢাকা মেট্রো-গ ১৩-১৯৫৭। তারপরও তাদের আর কোনও কাগজপত্র থাকলে শুল্ক গোয়েন্দা অধিদফতরে দাখিল করতে বলা হয়।

আরও পড়তে পারেন: চেহারায় ইলিশ, আসলে ইলিশ নয়

 


মইনুল খান জানান, জাহিদ হোসেন বনানীর বৈশাখী টেলিভিশন ভবনের মালিক ও কনস্ট্রাকশন ব্যবসায়ী। জাহিদ হোসেনের দাবি, তিনি সিলেটের জনৈক ব্যবসায়ী জাফর আহমেদের কাছ থেকে গাড়িটি কিনেছেন। এই জাফর আহমদকেও খুঁজছেন শুল্ক গোয়েন্দারা।
একই পদ্ধতিতে নিয়ে এসে অবৈধভাবে ব্যবহার করা একটি বিএমডব্লিউ গত ৫ এপ্রিল গুলশান-২ এলাকা থেকে এবং পরদিন ৬ এপ্রিল গুলশান-১ এলাকা থেকে পোরশে জিপটি আটক করেন শুল্ক গোয়েন্দারা। এরপর ১০ এপ্রিল সিলেট থেকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। অবৈধভাবে ব্যবহার করা বিলাসবহুল গাড়ির মালিকদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিজি মইনুল খান।

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের