বান্দরবানে আ’লীগ প্রার্থীদের ‘সমর্থন’ দিচ্ছে জেএসএস

এস বাসু দাশ, বান্দরবান
০১ ডিসেম্বর ২০১৫, ১৯:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৬

পৌর নির্বাচনবান্দরবান পার্বত্য জেলার দুই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থন দিতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বান্দরবানের ঐতিহ্য ধরে রাখাসহ ‘ক্লিন ইমেজের’ প্রার্থীদের সমর্থন দিয়ে পাহাড়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।এরঅংশ হিসেবে জেলা সদর ও লামা পৌরসভায় প্রার্থী না দিয়ে আওয়ামী লীগের দুই প্রার্থীর পক্ষে মাঠে নামবে তারা। আগামী দুই ডিসেম্বর রাতে জেএসএস-এর দলীয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।

বান্দরবান জেএসএস সভাপতি উ চ মং মার্মা বলেন, নির্বাচনে আমাদের প্রার্থী থাকবে না, আমরা ভালো ও অসম্প্রদায়িক প্রার্থীদের সমর্থন দেব।

আরও জানা গেছে, বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সদর পৌরসভায় ইসলাম বেবী এবং লামা পৌরসভায় জহিরুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী বলেন, আমি তাদের সমর্থন আশা করি, সম্প্রীতি রক্ষায় তারা সমর্থন করলে স্বাগত জানাব।

জেএসএস সূত্রে জানা গেছে,এবার নির্বাচনী আইন অনুসারে জেএসএস রাজনৈতিক সংগঠন না হওয়ায় দলগতভাবে প্রার্থী দিতে পারবে না। তাই জেলার সম্প্রতিক রাজনৈতিক ঘটনা বিশ্লেষণ করে জেএসএস নিজেদের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামানো থেকে বিরত থাকছে।

জেএসএস-এর কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক জলি মং মার্মা বলেন, নির্বাচনে আমাদের অংশগ্রহণ থাকবে, তবে তা প্রত্যক্ষ না পরোক্ষ হবে তা তিন ডিসেম্বর পরিষ্কার হবে।

/জেবি/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম