‘আগে যারা ভালো করেছে তাদের ভোট দেব’

গাজীপুর প্রতিনিধি।।
১৩ ডিসেম্বর ২০১৫, ২২:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২২:৫২

‘অগ্রিম কথা বলে লাভ নেই। কোন প্রার্থী ভবিষ্যতে কী করবে,আর কী করতে পারবে-সেটাই আসল কথা। অতীতে কার কাছে কী পেয়েছি না ভেবে নগদ নিয়ে চলাই ভালো।’ গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা হাটে ভ্রাম্যমাণ পান বিক্রেতা মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে ভোটের খবর জানতে চাইলে এভাবেই জবাব দেন তিনি। 

নানা সমস্যায় জর্জরিত পৌররাসী এখন স্বাচ্ছন্দ্যের জন্য নয়,ন্যূনতম সংকট লাঘবের জন্য হলেও উন্নয়ন চান বলে অনেকে বলেছেন। রিকশাচালক মোহাম্মদ তাইজুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় এখন অনেক স্থানে রিকশা চালানো সম্ভব হচ্ছে না। এ জন্য ভালো-খারাপ জানি না। উন্নয়ন যে করতে পারেন তাকে ভোট দিব।’

ভ্যানগাড়ি চালক আব্দুল করিম বলেন,‘বিগত সময় দলীয় প্রার্থীকে ভোট দিয়ে কোনও লাভ হয়নি। এবারে ভালো মানুষ (কাউন্সিলর) বাছাই করে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লেগুনাচালক আলী হোসেন বলেন,‘মানুষ এখন আগের মতো অসচেতন নয়। যারা ভোট এলে মানুষকে বলে ভালা, আর ভোট চলে গেলে বলে শালা-ভোটাররাও তাদেরকে ভালো করেই চেনে। এ জন্য অতীতে যারা ভালো কাজ করেছে তাদের ভোট দিব।’

‘কতবারই তো ভোট দিলাম। মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীদেরও ভোট দিচ্ছি। রাস্তাঘাটের এট্টুও উন্নতি অইলো না। গ্যাস, পানি, ড্রেন, গণটয়লেট, বাস-ট্যাক্সি-রিকশাস্ট্যান্ড এগুলোর খবর নাই। বছর বছর হেগো ট্যাক্স দিয়াই গেলাম। এলিগা এবার কে প্রার্থী অইল, আর কে অইল না, হেইডা নিয়া মাথা ঘামাই না। যাকে ভালো মনে হবে তাকে ভোট দিমু, আর ভালো না লাগলে ভোটই দিমু না এইবার। ভোট দিয়া কি লাভ?’ ক্ষোভ ও হতাশা নিয়ে কথাগুলো বললেন শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা গার্মেন্টস শ্রমিক নজরুল ইসলাম।

২নং ওয়ার্ডের বাসিন্দা স্কুল শিক্ষক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘গ্যাস, বিশুদ্ধ পানি, নির্ধারিত ডাস্টবিন, গণশৌচাগার স্থাপনসহ আরও অনেক মৌলিক সমস্যার আজও সমাধান হয়নি। এ জন্য এবার এ নির্বাচন নিয়ে আমার তেমন আগ্রহ নেই।’ 

ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, খ শ্রেণির এ পৌরসভায় অনেক সমস্যা রয়েছে। পৌরসভার রাস্তাঘাট সেভাবে গড়ে ওঠেনি, নেই পয়োনিষ্কাশনের ব্যবস্থাও। সড়কে বাতি নেই। স্বাস্থ্যসেবা অপ্রতুল ইত্যাদি সমস্যায় পৌরবাসী অতিষ্ঠ। তারা এসব সমস্যার সমাধান চান। তিনি বলেন, ‘আমরা সেইসব প্রার্থীকেই ভোট দেবো যারা পৌরবাসীর মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করবেন এবং সেবা না দিয়ে কর বাড়াবেন না।’     

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মোট চার জন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ আনিছুর রহমান আনিছ, বিএনপির মোহাম্মদ শহিদুল্লাহ শহীদ, জাসদের আবুল কাশেম ও স্বতন্ত্র মোহাম্মদ আহসান উল্লাহ। নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারদের মতে, আওয়ামী লীগ সমর্থিত আনিছুর রহমান ও বিএনপি সমর্থিত শহিদুল্লাহ শহিদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।       

/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের