আসন্ন পৌরসভা নির্বাচনের প্রথম দফায় এখন পর্যন্ত ৫ জন দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। পাশাপাশি অর্ধশতাধিক সহমর্মী ও সহধর্মী দলের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বুধবার সকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স।
তিনি জানান, সিপিবির প্রার্থী এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে দিনাজপুর সদর, ফুলবাড়ি, জয়পুরহাট, সাভার ও কিশোরগঞ্জে। তার দল অর্ধশতাধিক অন্য দলের প্রার্থীকে সমর্থন দেবে।
/এসটিএস/এসটি/








