বেতাগীতে অবশেষে গোলাম কবিরকে আওয়ামী লীগের মনোনয়ন

বরগুনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৫, ১০:১০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৩

Barguna বেতাগী পৌরসভা নির্বাচনে অংশ নিতে অবশেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরকে মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। বৃহস্পতিবার সকালে মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম কবির।

এর আগে এই পৌরসভায় মনোনয়ন দেওয়া হয় বর্তমান পৌর মেয়র আলতাফ হোসেন বিশ্বাসকে। তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই ক্ষিপ্ত ছিল উপজেলা আওয়ামী লীগের কর্মীরা। শহরে ভাংচুর ও হতালের ডাক দেয় তারা। হরতালের প্রথম  দিনে কর্মসূচি শেষ হওয়ার পর রাতে তাকে আবার মনোনয়ন দেওয়া হয় বলে জানানো হয়।

এবিষয়ে গোলাম কবির বলেন, ‘বেতাগী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন বিশ্বাসকে মনোনয়ন দেওয়ায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সদস্যরা ক্ষিপ্ত হয়ে হরতালের ডাক দেয়। পরে মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এজন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগ বেতাগী উপজেলা শাখা ও আওয়ামী লীগের প্রতিটি কর্মীর কাছে ঋণী।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতীকে নির্বাচন করার যে সুযোগ দিয়েছে তার মর্যাদা তিনি রাখবেন। ৩০ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রমান করে দিবেন বেতাগী এখনও নৌকার ঘাঁটি।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী