লক্ষ্মীপুর জেলার ৩টি পৌর সভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে ১৪টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা র্নিবাচন কর্মকতা আব্দুস সামাদ একথা জানিয়েছেন।
র্নিবাচন অফিস সূত্রে জানা গেছে, রায়পুর পৌর সভায় আ. লীগ থেকে ইসমাইল হোসেন খোকন, বিএনপি থেকে বর্তমান মেয়র এবিএম জিলানী, জাতীয় পার্টি থেকে ওয়াদুদ মৃধা, স্বতন্ত্র বিএনপি বিদ্রেহী প্রার্থী নজরুল ইসলাম লিটন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাইনুল ইসলাম ডালিম।
রামগঞ্জ পৌর সভায় আ.লীগ থেকে আবুল খায়ের পাটওয়ারী, বিএনপি থেকে রোম্মান আহম্মেদ পাটওয়ারী. জাতীয় পার্টি থেকে মহসীন আলী, আ. লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র বেল্লাল আহমেদ বেল্লাল, স্বতন্ত্র প্রার্থী সোহাগ মাল।
রামগতি পৌর সভায় আ. লীগ থেকে মেজবাহ উদ্দিন, বিএনপি থেকে বর্তমান পৌরসভার মেয়র সাহেদ আলী পটু, জাতীয় পার্টি থেকে আজাদ উদ্দিন চৌধুরী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
/এসটি/








