গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আ.লীগের ৩ বিদ্রোহী

গোপলগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৫, ১৪:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:০৫

গোপলগঞ্জ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের তিন বিদ্রোহী নেতা স্বতন্ত্রভাবে মেয়র পদপ্রার্থী হয়েছেন। তারা হলেন, গোপালগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. রেজাউল হক সিকদার রাজু, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান লিটন এবং টুঙ্গিপাড়া পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।

মো. রেজাউল হক সিকদার রাজু ও মুশফিকুর রহমান লিটন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী কাজী লিয়াকত আলী লেকুর বিরুদ্ধে। কাজী গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ফোরকান বিশ্বাস মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শেখ আহাম্মদ আলী মীর্জার বিরুদ্ধে। মীর্জা উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি।

তিন বিদ্রোহী প্রার্থীর বিষয়ে কথা হয় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের সঙ্গে। তিনি বলেন, ‘গোপালগঞ্জ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাটি, আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। এখানে আপামর মানুষের প্রিয় প্রতীক নৌকা। শেষ পর্যন্ত নৌকা প্রতীকেরই জয় হবে।’

দলীয় সূত্রমতে, ২০১০ সালে টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে খোদ শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফোরকান বিশ্বাস। টুঙ্গিপাড়ায় তার বিপুল সমর্থকগোষ্ঠী রয়েছে বলে জানা যায়। সেবারের প্রতিদ্বন্দ্বিতায় ফোরকান দ্বিতীয় হয়েছিলেন।

/এইচকে/ এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম