আ. লীগের দুই এমপিকে সতর্ক করে ইসির চিঠি

এমরান হোসাইন শেখ
২৪ ডিসেম্বর ২০১৫, ২২:১৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২২:২১

আচরণবিধি লঙ্ঘন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সরকার দলীয় দুই সংসদ সদস্যকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ সদস্যরা হলেন হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির ও সিরাজগঞ্জ-৬ আসনের মো. হাসিবুর রহমান স্বপন। বৃহস্পতিবার রাতে ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী স্বাক্ষরিত চিঠিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে, বিধি লঙ্ঘনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারদের প্রতি নতুন নির্দেশনা দিয়েছে ইসি।
সরকার দলীয় দুই এমপিকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, ‘সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আচরণবিধি মেনে আপনি এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। নতুবা আপনার দ্বারা আচরণবিধি লঙ্ঘিত হলে ইসি সরাসরি আইনানুগ ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, আচরণবিধি লঙ্ঘনকারী যতই বড় লোকই হোন, কমিশন তার বিরদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না।  তিনি বলেন, নির্বাচন সন্নিকটে চলে আসায় তারা শোকজ করার মতো সময়সাপেক্ষ প্রক্রিয়ায় না গিয়ে এখন থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। এজন্য মাঠ পর্যায়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কমিশনার।

জেলা মেজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে নতুন নির্দেশনা

এদিকে, মন্ত্রী-এমপিসহ সুবিধাভোগী ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে ইসির উপসচিব সামসুল আলম স্বাক্ষরিত আলাদা নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসকের উদ্দেশে ইসির চিঠিতে বলা হয়, কোনও পৌরসভায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নিয়ে ইসিকে অবিলম্বে অবহিত করতেও বলা হয়েছে।

বিধি লঙ্ঘনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে একইভাবে ইসিকে অবহিত করতে রিটার্নিং অফিসারকে একই নির্দেশনা দিয়েছে ইসি।

এ পর্যন্ত তিন সাংসদকে ইসি সচিবালয় থেকে শোকজ করা হয়েছিল। দুঃখ প্রকাশ করে দেওয়া তাদের জবাবে সন্তুষ্ট হয়ে বিষয়টি নিষ্পত্তি করা হলেও সতর্ক করা হয়। স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার হাসিবুর রহমান ও আবু জাহিরকে সতর্ক করার পর নতুন করে তাদের চিঠি দেওয়া হলো।

এ পর্যন্ত ইসির মনিটরিং কমিটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অন্তত দুই ডজন মন্ত্রী-এমপিকে বিধি লঙ্ঘনে অভিযোগে শনাক্ত করে তাদের অভিযোগের বিষয় খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে পাঠায়।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম