১৭৪ ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ জাপা’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:১৭

নির্বাচন কমিশন

পৌরসভা নির্বাচনে ১৭৪টি কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ করেছে জাতীয় পার্টি (জাপা)। সরকার দলীয় সমর্থকরা কেন্দ্র থেকে জাপার এজেন্টদের বের করে দেওয়া, মারধর করা এবং কেন্দ্র দখলসহ নানা অভিযোগ করেছেন দলটির নেতা এবং সংসদ সদস্য ফখরুল ইসলাম।

বুধবার নির্বাচন কমিশনে (ইসি) এসে অভিযোগ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এছাড়া, নির্বাচনের সময় যত নাশকতা হচ্ছে সবকিছুর জন্য তিনি সরকারকেই দায়ী করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেছেন।

ফখরুল ইসলামের দাবি, সরিষাবাড়ীর পৌরসভার ১৮টি কেন্দ্র, জামালপুর সদর, লাকসাম, সিরাজগঞ্জ সদর, হবিগঞ্জ সদর, নওগাঁ, নাটোর, নড়াইল সদর, জয়পুরহাট, চট্টগ্রামের সাতকানিয়া, বাশখালী, কুয়াকাটা ও গোয়ালন্দসহ বান্দরবানের প্রায় সবকটি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ভোট ডাকাতি জালভোট ও কেন্দ্র দখল করছে। এসব কেন্দ্রে নির্বাচন পুনরায় করতে ইসিকে অনুরোধ করেছেন ফখরুল ইসলাম।

/জেএ/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি