সৈয়দপুরের ৫ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, রাবার বুলেট নিক্ষেপ

নীলফামারী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:১৪

সৈয়দপুরের ৫ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, রাবার বুলেট নিক্ষেপ নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে ৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এগুলো হলো পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুসলিম উচ্চ বিদ্যালয়, ৪ নং ওয়ার্ডের নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নং ওয়ার্ডের আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরই আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়াগোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে কাউন্সিলর প্রার্থীর ভাই নাল্টু (৩৪) আহত হন।
দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রতিপক্ষ দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রে বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ দুই রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। পরে এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রে দুই হাজার ৪৫৩টি ভোট রয়েছে।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান