মুন্সীগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:০৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:১৭

মুন্সীগঞ্জে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।মুন্সীগঞ্জ
বুধবার সকাল ১০টার দিকে প্রথম সংঘর্ষ হয়। শহরের ইদ্রাকপুর ও হাটলক্ষ্মীগঞ্জ ভোটকেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ প্রার্থী হাজী ফয়সাল বিপ্লব ও কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের সমর্থকদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণের শুনেছেন। মুহূর্তের মধ্যে শহরের দোকানপাট সব বন্ধ হয়ে যায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার শৈবাল বসাক বলেন, আহত ১৩ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৪ জন গুলিবিদ্ধ ছিল। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা চলছে।  

মুন্সীগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার এডিসি ফজলে আজীম জানান,  কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে। তবে পরিস্ততি এখন নিয়ন্ত্রণে ও সবকেন্দ্রে ভোট গ্রহণ অব্যাহত আছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিম জানান, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে শীলমন্দী কেদ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু দুর্বৃত্ত সকালের খবরের মুন্সীগঞ্জ প্রতিনিধি আরাফাতুজ্জামান বাবুকে আহত করে।

অপরদিকে, বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়া ও হামলার অভিযোগ এনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম নির্বাচন বয়কট করে পুনর্নির্বাচন দাবি করেছেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম