ওমরাহ করতে মোটরসাইকেলে মিসর থেকে মক্কায়

বেলায়েত হুসাইন
১৫ নভেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০৯:০০

মিসরের তানতা শহর থেকে সৌদি আরবের ইয়ামবা নগরীর দূরত্ব অন্তত ১২ শ’ কিলোমিটার। মোটরসাইকেলে এতটা পথকে সহজ বলার অবকাশ নেই। এর মধ্যে আবার একজন নয়, পেছনে চড়েছেন আরেকজন। যাত্রা নিঃসন্দেহে কঠিনতর। তাতে কী! মূল গন্তব্য যদি হয় আল্লাহর পবিত্র ঘর জেয়ারত ও তাওয়াফ, তবে কোনও কষ্টই গায়ে লাগার কথা নয়। আর তাই দুঃসাহসী যাত্রা ও ভ্রমনক্লান্তি ছিল মিসরীয় দম্পতিটির কাছে একেবারেই তুচ্ছ।

মোট ৪৮ ঘণ্টা মোটরসাইকেল চালিয়ে সস্ত্রীক ইয়ামবা শহরে পৌঁছান মিসরের তানতার অধিবাসী ওমর আবু দাউদ। সেখানকার এক হোটেলে থেকেই গণমাধ্যমকে এ খবর জানালেন তারা। পরে সেখান থেকে পবিত্র ওমরাহ পালন করতে আবার রওনা করেন মক্কা অভিমুখে।

‘শৈশব থেকেই মোটরসাইকেল ভালোবাসতাম। ইউটিউবে বাইকারদের দেখে মনে হতো বাইকে চড়ে দূরে কোথাও যাই। পরে ভাবলাম, মক্কার চেয়ে ভালো গন্তব্য আর কী হতে পারে। তাই ভালো দেখে একটা বাইক কিনে স্ত্রীকে নিয়েই চলে এলাম বাইতুল্লায়’ বলছিলেন ওমর আবু দাউদ।

ওমরাহ করতে মোটরসাইকেলে মিসর থেকে মক্কায়

তবে তারা টানা সফর করেননি। সৌদি আরব ও মিসরের মধ্যকার সমুদ্রপথে জাহাজেও উঠতে হয়েছিল।

সৌদি গণমাধ্যম আলআজিল জানায়, গত ১১ নভেম্বর একটি মোটরসাইকেল ট্যুরিস্ট গ্রুপ-এর সঙ্গে মিসরের কায়রোতে বসবাসকারী এক ব্যক্তি (ওমর আবু দাউদ) ওমরাহ করতে মক্কায় আসেন। পরে তিনি মদিনায় রাসুল (সা.)-এর রওজা মুবারক জেয়ারত করতে যান এবং সেখান থেকে আবার ফিরে যান কায়রোতে। ছয় দিনে তিনি মোট তিন হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করেন।

সূত্র: আলআরাবিয়া ও আলআজিল আরবি

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার