সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশি হাজিদের ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ২১:৫৪আপডেট : ২০ জুলাই ২০২৬, ২১:৫৪

আগামী বছর (২০২৭) হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহর সঙ্গে সৌদি দূতাবাসে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

২০২৭ সালের হজে ব্যাকআপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এতে হজের খরচ বাড়বে। এ কারণে বাংলাদেশের জন্য ২০২৬ সালের মতো ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ করেন ধর্মমন্ত্রী।

সৌদি রাষ্ট্রদূত জানান, এ-সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি আধা-সরকারি পত্র তিনি রবিবার হাতে পেয়েছেন। সুপারিশসহ তা সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি এ বছরের বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক যেকোনো বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওই আধা-সরকারি পত্রে ক্যাটারিং ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’র মূল্যমানের অনুরূপ সার্ভিস প্যাকেজ-৩-এর সেবামূল্য নির্ধারণের অনুরোধও উল্লেখ রয়েছে।

ধর্মমন্ত্রী এ বছরের বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় রাষ্ট্রদূতের অসামান্য ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সার্বিক হজ ব্যবস্থাপনা সুন্দর, সুশৃঙ্খল ও মসৃণভাবে সম্পন্ন করায় সৌদি সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে সৌদি দূতাবাসে পৌঁছালে ধর্মমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত। বৈঠকে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?