নাম বদল কিংবা নতুন নামে আত্মপ্রকাশ করার প্রশ্নই আসে না: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৯:৪৫আপডেট : ১২ মে ২০১৬, ১৯:৫৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতের নাম বদল কিংবা নতুন নামে আত্মপ্রকাশ করার প্রশ্নই আসে না বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া জামায়াতের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
জামায়াতের নাম বদল বা নতুন নামে আত্মপ্রকাশের বিষয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে ওই বিবৃতিটি দেওয়া হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো.তাসনীম আলম বিবৃতিতে বলেন,তারা দেশের একটি আইনানুগ বৈধ রাজনৈতিক দল। সরকারের বাধা-বিপত্তি, জুলুম-নির্যাতন উপেক্ষা করে জামায়াত প্রকাশ্যে আইনানুগভাবে সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়,জামায়াতে ইসলামী আইনানুগভাবেই চলতে থাকবে। কাজেই জামায়াতের নাম বদল কিংবা নতুন নামে আত্মপ্রকাশ করার প্রশ্নই আসে না।
বিবৃতিতে বলা হয়,পত্রিকাগুলো জামায়াতে ইসলামী নিয়ে যে সিন্ডিকেটেড রিপোর্ট প্রকাশ করেছে সেগুলোর কোনও ভিত্তি নেই। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির হীনউদ্দেশ্যেই এই সিন্ডিকেটেড রিপোর্টগুলো প্রচার করা হয়েছে।
বিবৃতিতে দাবি করায়,জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক,গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী একটি ইসলামী সংগঠন। জামায়াতে ইসলামী এর গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বর্তমান জালেম সরকার জামায়াতে ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ও সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এতে আরও দাবি করা হয়,এ কারণে জামায়াতে ইসলামী সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেকই যথাসময়ে আমিরে জামায়াতের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমিরে জামায়াত সেক্রেটারি জেনারেল নিয়োগ করবেন। সুতরাং এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনও অবকাশ নেই। 
বাংলা ট্রিবিউনে জামায়াতের রাজনীতি নিয়ে প্রকাশিত দু’টি নিউজের লিঙ্ক।

জামায়াত এখন কোন পথে এগোবে?


সরকার ও আদালতের দিকেই তাকিয়ে জামায়াত 

এসটিএস/ এমএসএম/আপ-এনএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম