‘আদালত কাউকে গ্রেফতারের নির্দেশ দিলে আমাদের কী করার আছে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ১৬:৪৬আপডেট : ২৭ মে ২০১৬, ১৬:৫৫

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন কাউকে গ্রেফতার করার ইচ্ছা আওয়ামী লীগের নেই। খালেদা জিয়াকে কেন আমরা গ্রেফতার করতে যাব? বিচার ব্যবস্থা স্বাধীন। আদালত কাউকে গ্রেফতারের  নির্দেশ দিলে  আমাদের কী করার আছে? শুক্রবার (২৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের জাতীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও বন্ধ করেন। আপনি রাজনীতির নামে মানুষ হত্যা করতে পারেন না। আপনি যা করেছেন, তার জন্য বাংলার জনগণ আপনাকে কখনও ক্ষমা করবে না, করতে পারে না।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। মালেশিয়ায় মাহাথির মুহাম্মদ এক টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন বলেই সে দেশটি আজ এত উন্নত। তাই বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের এক মেয়াদে দেশের সব উন্নয়ন করা সম্ভব নয়। সরকার ক্ষমতায় গেলে উন্নয়ন করে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায় কিন্তু সব পরিকল্পনা এক মেয়াদে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনেত হবে।

জাতীয় কনভেনশনের আহ্‌বায়ক ডা. এ কে এম শহীদ উল্লাহর সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ কে এম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়তে পারেন: ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সখ্য বাড়াতে চায় আ. লীগ

 /পিএইচসি/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান