অস্তিত্ব টেকাতেই জাতীয় ঐক্যের ডাক বিএনপির: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৬:৫৮আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:৫৮

হাছান মাহমুদ বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং তাদের গায়ে যে জঙ্গিবাদ ও সন্ত্রাস ধারণের অভিযোগ রয়েছে তা আড়াল করতেই খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দেশবাসীর করণীয়’-শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, 'জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জনগণ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছে। আর তাই  রাজনৈতিক দল হিসেবে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।'

খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, 'তিনি (খালেদা জিয়া) আজ জঙ্গিদের সঙ্গে নিয়েই জঙ্গিদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলছেন। যা তার ষড়যন্ত্রের একটি অংশ। খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক দেশের জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কারণ দেশের জনগণ শতভাগ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।'

এ সময় তিনি বিএনপির নেত্রীকে উপদেশ দিয়ে বলেন, 'আপনি (খালেদা জিয়া) যদি সত্যিই আন্তরিক হন, তাহলে আপনার পাশ থেকে জামায়াত-শিবির, আফগান ফেরত প্রশিক্ষিত নেতাদের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মার্ডারের আসামিকে বাদ দেন। তাহলে আমরা ভাববো যে আপনি সত্যিই জাতীয় ঐক্য চান।'

জঙ্গি কর্মকাণ্ডে যেসব শিক্ষক জড়িত তাদের দ্বিগুণ শাস্তির কথা উল্লেখ করে হাছান বলেন, 'যারা আমাদের কোমলমতি ছাত্রদের দিনে দিনে বিপথগামী করেছে এবং ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গি বানাচ্ছে সেসব শিক্ষকদের ডাবল শাস্তি হওয়া উচিত।'

সংগঠনের উপদেষ্টা ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামছুল হক টুকু, সাবেক রাষ্ট্রদূত আবদুল মোমেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

আরও পড়ুন- 

‘চিন্তা করো না, জিহাদের জন্য আমি ইরাকে আছি’
রিভার্জ চুরি: বাংলাদেশ ব্যাংকের জড়িতরা চিহ্নিত, দালিলিক প্রমাণ হাতে নিয়েই গ্রেফতার

/এসআইএস/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম