সজাগ থাকুন, ১৫ আগস্টের পুনরাবৃত্তি যাতে না ঘটে: আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৭:০৬আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৭:০৯

সৈয়দ আশরাফুল ইসলাম পঁচাত্তরের ১৫ আগস্টের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে  সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি। এ ঘটনা দ্বিতীয় বার যেন না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকা প্রয়োজন।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জঙ্গি-সন্ত্রাস, গুপ্তহত্যা, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হেলাল মোর্শেদ। অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রমুখ।
সৈয়দ আশরাফ বলেন, সব কিছু বিস্তারিত বলতে হয় না। ইশারায় কাফি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদকে সরকারের লেজুরবৃত্তি না করার আহ্বান জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী  আরও বলেন, আপনারা স্বাধীন ও স্বতন্ত্র। আপনারা কেনও সরকারের লেজুরবৃত্তি করবেন।
মুক্তিযোদ্ধাদের ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আমিও মুক্তিযোদ্ধা। আমি আমার ভাতা পাই না। আমার ভাতা কোথায় জমা হয় তাও জানি না। যদি ভাতা পেতাম তাহলে অস্বচ্ছল, পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা ভাইদের দিতে পারতাম।

আরও পড়তে পারেন: সন্তানদের বেশি বেশি সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

/পিএইচসি/এমএসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম