জামায়াতের সঙ্গে ঘর করে জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয়: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ০০:১৮আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ০০:৩৪

বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সমাবেশে বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন জামায়াতের সঙ্গে ঘর করে, জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।  তিনি বলেন, জঙ্গিদের গোড়া খুঁজতে গেলে দেখা যাবে যে, ওই গোড়াতেই আছে জামায়াত-শিবির। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ প্রতিহত করো, সর্বস্তরে জনগণের ঐক্য গড়ো’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের জামায়াত ইসলাম নিয়ে বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০ দল থেকে নাকি জামায়াত ইসলামকে বাদ দেবে। ভালো কথা, তারা জামায়াতকে বাদ দিয়ে এখন যুক্তরাষ্ট্র ও জঙ্গিদের কি ডেকে নিয়ে আসবে? আর আপনাদের আঁচলের তলায় জামায়াত-শিবিরকে রেখে যে ষড়যন্ত্র করছেন, তা আমরা কোনও দিন সফল হতে দেব না।
বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্রের নাইট ক্লাবে  ফ্রান্সে ও জার্মানিতে জঙ্গি হামলার ঘটনাই জড়িতদের কিভাবে হত্যা করা হয়েছে, তা আপনারা দেখেননি? এটা নিয়ে তো আপনারা কোনও কথা বলেননি। তাই এ সবের অর্থ একটাই, জঙ্গিদের প্রতি আপনাদের দরদ আছে।
একই সমাবেশে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, জামায়াতের ওপর নজরদারি আরও বাড়াতে হবে। এরা কোন কোন ব্যবসায়ী ও সংগঠনকে অর্থ দিয়ে লালন-পালন করছে, তা খতিয়ে দেখতে হবে। শুধু তাদের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দিলে হবে না। তিনি বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে যুক্তরাষ্ট্র। আর এদের লালনকারী হচ্ছে বিএনপি-জামায়াত।   বাংলাদেশে যারা জঙ্গিবাদ চালাচ্ছে, তারা ‘আইএস’ নয়। তারা দেশেরই জঙ্গি এবং তাদের জন্মদাতা হচ্ছে জামায়াত।

রাশেদ খান মেননের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, সংসদ সদস্য অধ্যাপক মো. ইয়াসীন আলী, কমরেড আবুল হোসেন, পার্টির পলিট বুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস প্রমুখ।

/এসআইএস/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি