‘মিথ্যা মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনি লড়াইয়ের পাশাপাশি ‘রাজনৈতিকভাবে’ও মিথ্যামামলা মোকাবিলার কথা ভাবছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মিথ্যা মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এর আগে আমরা বেশ কিছু আন্দোলনও করেছি। আবারও এই বিষয়টি নিয়ে কথা বলছি। এই ব্যাপারে যতটুকু সম্ভব, রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করব।’ শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা  জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,  ‘১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস ছিল। ওই সময় ঈদের ছুটি থাকায় আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল তিনটায় রাজধানীতে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিএনপি। হজ পালন শেষে আগামী ২২  সেপ্টেম্বর  খালেদা জিয়া দেশে ফিরে  এলে, সেদিন তাকে যথোপযুক্ত সংবর্ধনা দেওয়া হবে।

মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম