ইসি নিয়ে সমালোচনার অধিকার বিএনপির নেই: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪২

মাহবুব উল আলম হানিফ (পুরনো ছবি) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি সাংবিধানিক নিয়ম অনুযায়ী সবার সঙ্গে কথা বলে স্বচ্ছভাবে পরবর্তী কমিশন গঠন করবেন। এ নিয়ে সমালোচনা করার অধিকার বিএনপি-জামায়াতের নেই।

শনিবার সকালে ঢাকা মহানগর ( উত্তর) আওয়ামী লীগের এক সভায় তিনি এ মন্তব্য করেন। দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে, তা সফল করার লক্ষেই মিরপুরে ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে বিএনপিকে আহ্বান জানান হানিফ। তিনি বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই, চলছে। সরকারের পতন ঘটাতে বিএনপি এবং জামায়াত এখনও তৎপর। তবে একের পর এক ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন।'

৩০ সেপ্টেম্বরের ওই গণসংবর্ধনা সফল করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মাহবুবউল আলম হানিফ।

/পিএইচসি/এআরএল/

আরও পড়ুন: 

ওয়াশিংটনে বিপণীকেন্দ্রে বন্দুকধারীর হামলা, ৩ নারী নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম