বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে লন্ডনে পাকিস্তান দূতাবাসের সামনে আ. লীগের বিক্ষোভ

তানভীর আহমেদ, লন্ডন থেকে
২৮ সেপ্টেম্বর ২০১৬, ০৩:১০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:০০





যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ পাকিস্তানের আশ্রয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে লন্ডনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহামন ফারুক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত দণ্ডাদেশপ্রাপ্ত খুনি মেজর ডালিম ও কর্নেল ফারুক রশিদকে পাকিস্তান সরকার নানাভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে তাদের সাজা কার্যকর করা যাচ্ছে না। তাই ন্যায় বিচারের স্বার্থে পাকিস্তানের উচিত বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানো।’ এই দাবির পরিপ্রেক্ষিতে দলের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি স্মারক লিপি দলীয় নেতা-কর্মীদের নিয়ে লন্ডনের পাকিস্তান দূতাবাসে হস্তান্তর করেন তারা।
এর আগে স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা 'রিটার্ন কিলার মেজর ডালিম' ও 'রিটার্ন কিলার কর্নেল ফারুক রহমান' লেখা ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাকিস্তান দূতাবাসের সামনে শান্তি পূর্ণ প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান