সৈয়দ শামসুল হকের মৃত্যুতে বিএনপি’র বিলম্বিত শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৭

বিএনপি
সৈয়দ শামসুল হক গত মঙ্গলবার মৃত্যুবরণ করলেও দুদিন পরে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়েছে।

শোক বার্তায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দ হককে ‘সমকালীন বাংলা কবিতা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার এক সর্বাগ্রগণ্য কবি’হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘মরহুম সৈয়দ শামসুল হক যদিও কবিতা, নাটক, গল্প, উপন্যাস, চলচ্চিত্রসহ সাহিত্যের সব শাখায় স্বচ্ছন্দ ছিলেন তথাপিও সব ছাপিয়ে কবি পরিচয়টিই প্রধান মনে করতেন তাঁর সাহিত্যাঙ্গনের বন্ধুরা।’

শোকবার্তায় বলা হয়, গত শতকের ষাট, সত্তর ও আশির দশকে অনেক চলচ্চিত্রের চিত্রনাট্যের সঙ্গে চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন তিনি। তাঁর লেখা গান ‘হায়রে মানুষ রঙিন ফানুস,  ‘অনেক সাধের ময়না আমার’, ‘তোরা দেখ দেখ দেখরে চাহিয়া’, ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’র মতো বহু গান এখন মানুষের মুখে মুখে ফেরে।

বার্তায় ফখরুল ইসলাম বলেন, ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বলেই দেশবাসী তাঁর মৃত্যুতে শোকাহত। তাঁর মতো একজন বরেণ্য, প্রতিভাবান এবং প্রথিতযশা কবি ও সাহিত্যিকের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

/এসটিএস/এসএনএইচ/

 

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম