আ. লীগের কর্মকাণ্ড এখন নির্বাচনকেন্দ্রিক হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ০০:১৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ০০:১৮

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করেই এখন থেকে দলের সব কর্মকাণ্ড পরিচালিত হবে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে আমরা আবারও জনগণের সেবা করার সুযোগ গ্রহণ করতে চাই এবং আমাদের সব কর্মকাণ্ড এখন নির্বাচনকে কেন্দ্র করেই পরিচালিত হবে।’

টানা অষ্টম বারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর রবিবার বিকালে সংক্ষিপ্ত ভাষণে শেখ হাসিনা একথা বলেন।

২০১৯ সাল নাগাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচনে দল নিয়ে কোনও প্রশ্ন উঠুক- এটা কোনওভাবেই কাম্য নয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কখনও চাইবো না, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে কোনও প্রশ্ন উঠুক। আমি চাই, আমাদের দল নির্বাচনে জয়ী হয়ে আবারও জনগণকে সেবার করার সুযোগ লাভ করুক।’

আওয়ামী লীগের মতো বৃহৎ একটি রাজনৈতিক দলের সভাপতির দায়িত্ব পালনকে গুরুদায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আবারও আমার ওপর এই গুরুদায়িত্বটি অর্পণ করেছেন এবং আমি এই দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার ও নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’

দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে একইসঙ্গে দায়িত্ব পালন কঠিন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আবারও আমাকে সেই কঠিন দায়িত্বই অর্পণ করেছেন এবং আমি সেটা গ্রহণও করেছি।’

প্রধানমন্ত্রী এ সময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখতে চাই। এ বিষয়ে আপনাদের সহযোগিতা আমার একান্তভাবেই কাম্য।’

সূত্র : বাসস।

/এআরএল/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম