আ.লীগের সম্মেলনে স্বৈরতন্ত্রের প্রতিফলন ঘটেছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪৯

রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সম্মেলনের পর জাতি আশান্বিত হওয়া দূরে থাক, দলটির নেতাদের বক্তব্যে একনায়কতান্ত্রিক স্বৈরশাসনেরই প্রতিফলন ঘটেছে। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী এসময় সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কাউন্সিলে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর ‘বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না, যে করেই হোক আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে’ এমন বক্তব্যকে উদ্ধৃত করে রিজভী বলেন, ‘আগামী নির্বাচনের পরিণতি কি ভয়াবহ রূপ নেবে, প্রধানমন্ত্রীর এ বক্তব্য তারই ইঙ্গিতবাহী। তারা আগামী নির্বাচন নিজেদের অধীনে অনুষ্ঠিত করে জবর দখলকারীর ভূমিকাই পালন করবে।’
বিএনপির এ নেতা বলেন, ‘মানুষের প্রত্যাশা ছিল, কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি হারানো গণতন্ত্র ফিরিয়ে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে। কিন্তু আওয়ামী লীগের নব নিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তার নেত্রীর পথেই হাঁটছেন। ’
রিজভী বলেন, ‘৫ জানুয়ারির একতরফা প্রহসনের নির্বাচন দেশের ৯৫ শতাংশ মানুষ মেনে নেয়নি। সারা বিশ্ব এ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। আবারও দলীয় অনুগত সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হলে তাতে শেখ হাসিনারই অশুভ ইচ্ছা পূরণ হবে, কিন্তু গণতন্ত্র ও নির্বাচনের ঠিকানা হবে আজিমপুর গোরস্থান।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম