মৎস্যমন্ত্রীর দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্য বিশ্বাস করে না ১৪ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৬, ১৬:৪৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৬:৪৭

মোহাম্মদ নাসিম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হকের দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্য বিশ্বাস করে না ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। তবে তারা বিষয়টি খতিয়ে দেখবে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, নাসিরনগরের ঘটনায় ১৪ দলীয় জোট মর্মাহত ও উদ্বিগ্ন। এ ঘটনা স্বাধীনতাবিরোধী চক্ররাই ঘটিয়েছে। দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্যে এ ধরনের  ঘটনা ঘটিয়েছে তারা। তবে এ ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের বক্তব্য নিয়েও যে সমালোচনা হচ্ছে তা বিশ্বাস করে না শাসকদলীয় জোট।
মোহাম্মদ নাসিম বলেন, ছায়েদুল হক একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি কী কারণে এ ধরনের কথা বলছেন তা খতিয়ে দেখছি। তিনি এ ধরনের কথা বলবেন তা বিশ্বাস করি না।
১৪ দলের এই সমন্বয়ক আরও জানান, আগামীকাল সোমবার ১৪ দলের একটি প্রতিনিধিদল নাসিরনগরে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি ও মন্দির পরিদর্শনে যাবেন। এ দলে নেত্বত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।  
/পিএইচসি/টিএন/

আরও পড়ুন:

‘মালাউন’ বলেছি প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ছায়েদুল হক

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম