মানুষ ঘুরে দাঁড়ালে সরকারের অবস্থা মর্মান্তিক হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৬, ১৮:৪৬আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৮:৫৩

শামসুজ্জামান দুদু (ফাইল ছবি) আইন প্রতিষ্ঠায় দেশের মানুষ যদি একবার ঘুরে দাঁড়িয়ে বেআইনী কাজ শুরু করে তাহলে সরকারের অবস্থা মর্মান্তিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রবিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আবেদন করেছিলাম। এ আবেদনের কথা আওয়ামী লীগ ও পুলিশ জানে না, এটা শুধু আল্লাহ জানে।’

সরকাররে প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘আর কোনও কিছু বন্ধ করবেন না, দরজা একটু খুলে দিন। দেশের মানুষ যদি একবার ঘুরে দাঁড়িয়ে আইন প্রতিষ্ঠার জন্য বেআইনী কাজ শুরু করে তাহলে আপনাদের জন্য মর্মান্তিক সময় অপেক্ষা করছে।’

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান