সমাবেশের অনুমতি নিয়ে কুৎসিত রসিকতা করছে সরকার: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৬:৫০আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৭:১৭

নজরুল ইসলাম খান

সরকার বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে কুৎসিত রসিকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' শীর্ষক এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সমাবেশের অনুমতি তো দেওয়া হয়নি বরং অনুমতির বিষয় নিয়ে সরকার রসিকতা করেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘‘সরকারের আতঙ্কে আমাদের অনেক নেতাকর্মী তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এমনকি 'বিএনপি' নেতাদের পুকুরের মাছ ও গাছের ফল আওয়ামী লীগের নেতারা লুটপাট করছে। আমাদের কাছে এর রেকর্ড 'তথ্য' আছে। এ যেন মধ্যযুগীয় বর্বরতা।’’

তিনি বলেন, বর্তমান সরকার একটি মামলাবাজ সরকার। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে ও হয়রানি ক্ষমতায় টিকে থাকতে চায়।
ওলামা দলের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সভায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. নেছারুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ প্রমুখ।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান