‘অন্ধকারে ঢিল ছুড়বেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৬, ২০:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২৩:১৫

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বলব, নালিশ করার পুরনো অভ্যাস ত্যাগ করুন। না জেনে, না শুনে অন্ধকারে ঢিল ছুড়বেন না।’ বুধবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি তাদের জনপ্রিয়তা যাচাইয়ের টেস্ট কেস হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিজয়ী হলে হলে বিএনপি বলবে, সরকারের গ্রহণযোগ্যতা নেই। নির্বাচনে পরাজিত হলে বিএনপি বলবে, সরকার নির্বাচনে কারচুপি করে তাদের বিজয়কে ছিনতাই করেছে। আমরাও বিএনপি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাদের আন্দোলন করার কোনও সুযোগ দেব না।’

‘জিতলে সব ঠিক আর হারলে কারচুপি’ বিএনপিকে এই মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিএনপির হেরে যাওয়ার মানসিকতা গড়ে উঠেছে। বিএনপি জিতলে সব ভালো,  হেরে গেলে খারাপ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও এখন তারা কারচুপির আশঙ্কা করছে, যা হয়তো কাল পর্যন্ত চলবে।’

নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে আমরা সহযোগিতা করছি। তারা যেখানেই যা চাচ্ছে, তাতে সরকারও যা করণীয়, তা করছে। আওয়ামী লীগও দল হিসাবে সংযম সহিষ্ণুতা দেখাচ্ছে।’

মানুষ যেন সুষ্ঠু ও অবাধে ভোট দিতে পারে, এমন ব্যবস্থা নিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর দাবি করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এই দাবিটা তিনি (আইভী) সরকারের কাছে করেননি, নির্বাচন কমিশনের কাছে করেছেন। একজন প্রার্থী হিসেবে স্বাধীন নির্বাচন কমিশনের কাছে এমন দাবি করার অধিকার আইভীর রয়েছে।’

খালেদা জিয়া যেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে প্রচার করতে পারেন, তার জন্য নির্বাচন কমিশন আইন পরিবর্তন করা হয়েছে—বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এমন দাবি অমূলক, ভ্রান্ত ও ভিত্তিহীন। নির্বাচনের ৭২ ঘণ্টা আগেই বহিরাগতদের এলাকা ছাড়তে হবে এই বিধানটা নির্বাচন কমিশন হঠাৎ করেই করেনি। অতীতের সিটি করপোরেশন নির্বাচনের সময়ও এটি ছিল। কিন্তু বিষয়টি বিএনপির মতো একটা দল জানে না?’
ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচন নিয়ে নানা টানাপড়েনের কথা বলা হলেও এখন নির্বাচন নিয়ে খুবই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তার ফল আমরা বৃহস্পতিবার দেখতে পাব।’

/ইএইচএস/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের