জঙ্গিবাদের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পর্ক নিবিড়: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৭, ১৮:১৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:১৬

মাহবুবউল আলম হানিফ জঙ্গিবাদের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পর্ক নিবিড় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘ধর্মের কথা বলে সবসময় অধর্মের কাজ করে জামায়াত। রাজনৈতিক উদ্দেশ্যে তারা বার বার ধর্মকে ব্যবহার করেছে। কোনও জঙ্গি বা সন্ত্রাসী মারা গেলে তাদের কষ্ট হয়।’ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘ধর্ম নিয়ে এ দেশে সবসময়ই মিথ্যাচার হয়েছে। আওয়ামী লীগকে বলা হয় ইসলামবিরোধী দল। অথচ ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধু সবচেয়ে অবদান রেখে গেছেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, টঙ্গিতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা দেওয়া, কাকরাইলের মসজিদ নির্মাণের ব্যবস্থাসহ ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ইসলামিক ফাউন্ডেশনকে আরও বেশি গবেষণাধর্মী কাজ করার আহ্বান জানান মাহবুবউল আলম হানিফ।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু ইসলামের জন্য যা করে গেছেন, তা সঠিকভাবে প্রচার করতে হবে।’

সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘ইসলামের বিকৃত শিক্ষাটাই আজ জঙ্গিবাদ হয়ে ছড়িয়ে পড়েছে। ইসলামিক ফাউন্ডেশনই প্রথম এই বিকৃত ইসলামি শিক্ষার বিষয়ে গবেষণা করে বের করেছিল। বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে।’

 /সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের