‘বিএনপি সার্চ কমিটি নিয়েও সমালোচনা করেছে, ইসি নিয়েও করতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ১৪:৪৮আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৪:৫১

মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের কাছ থেকে যে নাম নেওয়া হচ্ছে এর মধ্য থেকেই নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে। এখানে বিতর্ক করা কিছু নেই। বিএনপি সার্চ কমিটি নিয়েও সমালোচনা করেছে, হয়তো ইসি নিয়েও করবে। কারণ এদের কাজই সমালোচনা করা।’ 

১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন দুর্বৃত্তদের হাতে নিহত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লীগের ২৩ নং ওয়ার্ডের নেতাদের স্মরণে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে আসা কিংবা বয়কট করা একটি দলের গণতান্ত্রিক অধিকার। তাই ২০১৩ সালে তারা যখন নির্বাচন বয়কট করেলেও আমরা কিছু বলিনি। আমাদের বক্তব্য হলো, তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করা চেষ্টা করেছিল। এবারেও তাই করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্থানীয় সাংসদ হাজী সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অনেকে।

 /পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম