শনিবার পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৬

বিএনপি পিলখানা দিবস উপলক্ষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিহত সেনা কর্মকাদের কবর জিয়ারত করবে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে সিনিয়র নেতারা নিহত সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবীর জানান, জোহর নামাজের পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি একটি মিলাদ মাহফিলও আয়োজন করবে।
এর আগে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পিলখানা হত্যা দিবসকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি জানান।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দফতরে ৫৭ জন সেনা সদস্যসহ ৭৪ জনকে হত্যার অভিযোগে ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালাসপ্রাপ্ত ২৭৭ জনের মধ্যে ৬৯ জন আসামির সাজা চেয়ে ফৌজদারি আপিল ও ডেথ রেফারেন্স দায়ের করেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত ৪১০ জন আসামির সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে ফৌজদারি আপিল দায়ের করেন আসামিপক্ষের আইনজীবীরা। গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) এসব আপিল শুনানিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যুক্তিতর্ক শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন-

২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণার দাবি রিজভীর

নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া

/এসটিএস/এমএনএইচ/টিআর/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম