‘ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ১৪:১১আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৪:১১

মানববন্ধনে বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘কুমিল্লা একটি সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। এর সঙ্গে বহু ইতিহাস-ঐতিহ্য সম্পৃক্ত। সুতরাং কুমিল্লা বাদে অন্য কোনও নামে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার জনগণ বিভাগ মেনে নেবে না।’

শনিবার (১১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে ড. মোশাররফ হোসেন আরও বলেন, ‘কুমিল্লার পরিবর্তে বিভাগের নাম ময়নামতি করতে চেয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। পাকিস্তান আমলে বৃহত্তর কুমিল্লার লোকজন শিক্ষা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এসব ক্ষেত্রে এখনও এই জেলার লোকজন অবদান রেখে চলেছে। সুতরাং কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে। অন্য কোনও নাম মেনে নেওয়া হবে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য হুঁশিয়ারির সুরে মন্তব্য করেন, ‘যদি বিভাগ হিসেবে কুমিল্লার নাম পরিবর্তন করা হয় তাহলে মনে রাখবেন আপনারাই শেষ সরকার নন। আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে তারা কুমিল্লা নামেই বিভাগের নামকরণ করবে।’

সাবেক মন্ত্রী ড. মোশাররফ হোসেনের মন্তব্য , ময়নামতি হলো কুমিল্লার বরুড়া উপজেলার একটি ইউনিয়নের নাম। সুতরাং তিনি মনে করেন, ইউনিয়নের নামে বিভাগের নাম হতে পারে না। সরকার অযৌক্তিকভাবে ময়নামতি নামে বিভাগ করতে চাচ্ছে উল্লেখ করে তিনি সতর্ক করে জানান, এতে ওই এলাকার মানুষের মনে ক্ষোভের সঞ্চার হবে। তাই সরকারকে এ ধরনের হঠকারি সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের সভাপতি হুমায়ূন বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন, মিয়া মোহাম্মাদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম