এতিম-প্রতিবন্ধী শিশুদের মুখে ইফতার তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৭, ২০:২৫আপডেট : ০৩ জুন ২০১৭, ২১:০২

এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিজ হাতে ইফতার করাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি- ফেকাস বাংলা এতিম ও প্রতিবন্ধী শিশুদের প্লেটে ইফতার সাজিয়ে দিয়েই শেষ করেনননি, শিশুদের মুখে ইফতার তুলেও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বসভবন গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশু এবং আলেম-ওলামাদের সম্মানে দেওয়া ইফতার অনুষ্ঠানে এমন একটি  দৃশ্য চোখে পড়ে। 
সন্ধ্যায় গণভবন ব্যাংকোয়েটে ইফতার অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী তার দুই পাশে দু’টি শিশুকে বসান। তাদের প্লেটে ইফতার তুলে দেন এবং খাইয়েও দেন। ইফতার করার পাশাপাশি শিশু দু’টির খোঁজ নেন, তারা ঠিক মতো খাচ্ছে কিনা।

ইফতার অনুষ্ঠানের প্যান্ডেলে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, আলেম-ওলামাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলেমদের সঙ্গে ইফতার প্রধানমন্ত্রীর, ছবি- ফোকাস বাংলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের আলেম সমাজের প্রতিনিধি, এতিম ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের ইফতারের বেশ খানিকটা সময় আগেই অনুষ্ঠান স্থলে এসে ঘুরে ঘুরে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মনের কথা বলেন অনেকেই।

ইফতারের আগে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

/পিএইচসি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান