যশোরে বোমা ও জিহাদি বইসহ শিবিরের ১৭ জন আটক

যশোর প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ১৭:৩৩আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৭:৩৩

যশোর থেকে উদ্ধাকৃত জিহাদি বই, বোমা তৈরির উপকরণ ও দেশীয় অস্ত্র। ছবি-প্রতিনিধি

যশোর শহরের কারবালা এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ১৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জিহাদি বই, সাতটি বোমা, বোমার তৈরির সরঞ্জাম ও ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কারবালা এলাকার ‘বকুল ছাত্রাবাসে’ অভিযান চালানো হয়। সেখান থেকে জিহাদি বই, ইসলামি আন্দোলনের নামে সরকার উৎখাতের লিফলেট, সাতটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রশিবিরের ১৭ ক্যাডারকে আটক করা হয়।’ এসময় ১৩টি দেশীয় অস্ত্রও পাওয়া গেছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, ঢাকায় গ্রেফতার হওয়া নব্য জেএমবির নেতাদের কাছে জানা গেছে যে; তাদের নেতারা সবাই শিবিরের সাবেক নেতা। সে তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, নাশকতামূলক বিশেষ আইন এবং বিস্ফোরকদ্রব্য- এই তিনটি আইনে মামলা হবে বলে জানানো হয়।
এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম