বিএনপি নেতারাই নিজেদের কর্মসূচি পণ্ড করছেন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১০:৩৬আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১২:৪০

বনানী কবরস্থানে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের (ছবি: ওবায়দুল কাদেরের ফেসবুক পেজ থেকে সংগৃহীত) সরকার বা আওয়ামী  লীগ নয় বরং বিএনপির নেতা-কর্মীরাই নিজেদের কর্মসূচি পণ্ড করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের।

মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫ আগস্ট কেক কাটেন। এটাকে আমরা ঘৃণা করি। ভুয়া জন্মদিন পালন না করতে আমরা তাকে আহ্বান জানাচ্ছি।’

বনানী কবরস্থানে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের নেতারা। (ছবি: ওবায়দুল কাদেরের ফেসবুক পেজ থেকে সংগৃহীত) ‘সরকার কর্মসূচি পালনে বাধা দিচ্ছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তাদের অভিযোগ ভিত্তিহীন। তারাতো বিভিন্ন জায়গায় কর্মসূচি দিচ্ছে কিন্তু সেখানে তারা তাদের নেতাদের সামনে নিজেরাই দ্বন্দ্ব-সংঘাত করে কর্মসূচি পণ্ড করছে।’

ওবায়দুল কাদের বলে, ‘পর্দার আড়ালের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন সংগ্রামী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে তার অসামান্য অবদান রয়েছে।’

এ সময় তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শকে হৃদয়ে ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

বনানী কবরস্থানে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের নেতারা। (ছবি: ওবায়দুল কাদেরের ফেসবুক পেজ থেকে সংগৃহীত) এ সময় সেখানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

দলটির কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম