নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, কাল হরতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৯:০১আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৯:০১

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল দলীয় শীর্ষনেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন ছাত্রশিবির। বুধবার (১১ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে সংগঠন দুটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। আগামীকাল বৃহস্পতিবার হরতাল কর্মসূচিও রয়েছে দলটির।

গত মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বুধবার বিক্ষোভ, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ও শুক্রবার দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেন।

শিবিরের বিক্ষোভ মিছিল জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে বুধবার সকাল ১০টায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিবাগের মৌচাকে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেন মহানগর কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, কামাল হোসেন, মহানগর শুরা সদস্য আমিনুর রহমান, মতিউর রহমান, মাহবুবুর রহমান, বাহার উদ্দিন ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম ইমন, ঢাকা মহানগর পূর্বের সভাপতি ছাত্রনেতা সোহেল রানা মিঠু ও সেক্রেটারি ছাত্রনেতা তোফাজ্জল হোসেন, জামায়াত মতিঝিল থানার সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, রমনা দক্ষিণ থানার সেক্রেটারি আব্দুস সাত্তার সুমন প্রমুখ।

বুধবার সন্ধ্যায় ছাত্রশিবিরের সহকারী প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিরাজুল ইসলাম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিবৃতিতে জানানো হয়, ষড়যন্ত্র বাস্তবায়ন করতে সরকার নিরপরাধ শীর্ষ জামায়াত নেতাদের গ্রেফতার, মিথ্যা মামলা ও রিমান্ডে দিয়েছে। যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

এছাড়া, শিবিরের বিভিন্ন শাখাও বিক্ষোভ মিছিল করে। রাজধানীর বিক্ষোভগুলো ঝটিকা ছিল বলে জানান শিবিরের একাধিক কর্মী।

/এসটিএস/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের