চট্টগ্রাম থেকে সকালে ঢাকার পথে যাত্রা করবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ০১:২৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ০১:৪১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রা করে রাত সাড়ে ১১টায় নগরীর সার্কিট হাউজে পৌঁছান তিনি। তার সফরসঙ্গী মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান বাংলা ট্রিবিউনকে। মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

ত্রাণ বিতরণে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন খালেদা জিয়া মিডিয়া উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘সকাল ১১টায় রওয়ানা হয়ে দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করবেন তিনি। সেখানে দুপুরের খাওয়া সেরে ঢাকার ফিরবেন খালেদা জিয়া।’ মঙ্গলবার সন্ধ্যার আগেই খালেদা জিয়ার ঢাকার বাসভবনে পৌঁছার কথা বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার ঢাকা থেকে কক্সবাজারের দিকে আসার সময় ফেনীর কাছে একটি স্থানে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়। এ হামলায় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাংচুরের শিকার হয়। আহত হন কয়েকজন সাংবাদিক।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম