সিটি নির্বাচন ইসির অগ্নিপরীক্ষা: মুফতি ফয়জুল করীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ০২:৫৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০২:৫৭

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (ফাইল ছবি)

নির্বাচন কমিশন (ইসি)-এর জন্য অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে রংপুরসহ সব সিটি করপোরেশনের নির্বাচন। এসব নির্বাচনই বলে দিবে বর্তমান সরকারের অধীনে আগামীতে কেমন নির্বাচন হবে। সোমবার (৬ নভেম্বর) এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সোমবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলের মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘নির্বাচনে নিরপেক্ষতার স্বাক্ষর রাখতে না পারলে নির্বাচন কমিশনকে চরম খেসারত দিতে হবে। বিগত নির্বাচনগুলোতে সরকারের সীমাহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার দৃশ্য দেখেছে সবাই।’

তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস না থাকলে নির্বাচনের নামে জাতির সাথে ধোঁকাবাজির কোনও প্রয়োজন নেই। দেশের কোটি কোটি টাকা খরচ করার কোনেও মানে হয় না।’  

সভায় উপস্থিত ছিলেন দলের  মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী