বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৭, ১৭:৩০আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৭:৩৯

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: ইসলামী আন্দোলন বিদ্যুতের দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রবিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নজিরবিহীন ও গণবিরোধী। বিশ্ববাজারে তেলের দাম কমলেও জনগণের প্রতি দরদ না থাকায় জনগণের রক্ত চুষে খেতে এবং দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আগের তুলনায় অনেক কম। সে হিসেবে বাংলাদেশে বিদ্যুতের দামও কমানো উচিত। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে জনগণের ওপর জুলুম করা হবে। এমনিতেই দেশে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। আবার বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে জনজীবনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। নতুনভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। কয়েক দফা বন্যায় যখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে, সে সময় বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়বেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সীমা থাকবে না। তাই জনগণের দিকে লক্ষ্য রেখে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান