ক্ষমতাসীনদের উচ্চমূল্য দিয়েই বিদায় হতে হবে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৬

বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা দিয়ে আটকে রেখে ক্ষমতাসীনরা নির্বাচনের ফসল ঘরে তুলতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে আইনি ব্যবস্থায় এনে নির্বাচনের ফসল তোলা যাবে না। শুধু তা-ই নয়, যদি আপনারা সেই পথে চলেন, বিএনপির চেয়ারপারসনকে আইনি ব্যবস্থায় এনে নির্বাচনের ফসল তোলার চেষ্টা করেন; তাহলে শুধু বিদায় হবেন না, উচ্চমূল্য দিয়েই আপনাদের বিদায় হতে হবে।’

রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হল রুমে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ঢাকা জেলার কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনকে সামনে রেখে ‘খালেদা আতঙ্কে’ সরকার নার্ভাস মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি অগণতান্ত্রিক দেশে যত বাধা, তারচেয়ে বেশি বাধা ও প্রতিবন্ধকতার মাধ্যমে সরকার ক্ষমতা ধরে রাখতে দেশে ভয়ভীতির একটি পরিবেশ সৃষ্টি করেছে। তাদের সে ভয়ভীতির সবচেয়ে বড় কারণ হচ্ছে খালেদা জিয়া ও তার জনপ্রিয়তা। তাই সরকার খালেদা জিয়ার আতঙ্কে পরাজয় মেনে নিতে পারছে না, মেনে নিতে চায় না।’

আমির খসরু বলেন, ‘অনির্বাচিত সরকারের ভাবনাচিন্তায় সামনে এখন একটি পথ উন্মুক্ত আর সেটি হচ্ছে খালেদা জিয়াকে সাজা দিয়ে আইনের মধ্যে রেখে ক্ষমতা দখল করে রাখা। কিন্তু একটি কথা খুব স্পষ্ট, খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনি ফসল ঘরে তুলতে পারবে না সরকার। বরং তাদেরকে উচ্চমূল্য দিয়ে বিদায় হতে হবে।’

তিনি আরও বলেন করেন, ‘তবে আমরা চাই না আওয়ামী সরকারকে উচ্চমূল্য দিয়ে বিদায় নিক। আমরা চাই আওয়ামী লীগ দেশে রাজনীতি করুক এবং তার আগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের সুযোগ দিক।’

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে চুক্তিকে অসম আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার এ চুক্তি ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। এ চুক্তির মাধ্যমে প্রতিবেশীকে খুশি করা হয়েছে। তাই চুক্তির সময় এবং এখন পর্যন্ত রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়নি। সরকার কেবলমাত্র বাংলাদেশ বিক্রি করছে না বরং দেশের আত্মাও বিক্রি করে দিচ্ছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন প্রমুখ।

 

/এসটিএস/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান