দেশবাসীকে মুক্তি দিতেই ‌যুক্তফ্রন্ট: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৫০

একিউএম বদরুদ্দোজা চৌধুরী (ছবি-সংগৃহীত)

যুক্তফ্রন্টের চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,দেশের মানুষ দুর্নীতি আর দুঃশাসনের যাতাকলে পিষ্ট।এ অবস্থা থেকে দেশবাসী মুক্তি চায়। আর দেশবাসীকে মুক্তি দিতেই ‘‌যুক্তফ্রন্ট’।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বারিধারায় নিজ কার্যালয়ে গণ-সংস্কৃতি দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, ‘যুক্তফ্রন্টের দরজা তাদের জন্যই উন্মুক্ত, যারা একটি দুর্নীতি আর দুঃশাসনমুক্ত রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।’

বি. চৌধুরী আরও বলেন, ‘দেশের মানুষ দ্বি-ধারার একগুঁয়েমি রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েছে। জনগণ এখন চায় বিকল্পধারার কল্যাণমুখী রাজনীতি। যে রাজনীতি দেশের মানুষকে দেবে নিরাপত্তা এবং মৌলিক অধিকার ভোগের ন্যায্য অধিকার।’

তিনি দেশের চলমান রাজনীতিতে মেধাবী যুব সমাজকে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ-সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ চলমান রাজনীতির বিপরীতে আদর্শবান রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তফ্রন্টে তিনি গণসংস্কৃতি দলকে স্বাগত জানান।

গণসংস্কৃতি দলের সভাপতি এস.আল-মামুনের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক মো. নাজমুল হাসান, কৃষি বিষয়ক সম্পাদক মো. আসলাম মল্লিক, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ।গণসংস্কৃতি দলের সভাপতি এস. আল-মামুন যুক্তফ্রন্ট গঠনে অভিনন্দন জানিয়ে বি. চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় ফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরীও এস. আল-মামুনকে মিষ্টিমুখ করিয়ে গণসংস্কৃতি দলকে যুক্তফ্রন্টে অংশগ্রহণে স্বাগত জানান।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা.একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক-জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের সমন্বয়ে প্রাথমিক পর্যায়ে এই জোট ঘোষণা করা হয়।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের