আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী শনিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৭, ২২:৫৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২৩:০১

আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক পানিসম্পদ মন্ত্রী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী  শনিবার (২২ ডিসেম্বর)।
২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস হাসপাতালে আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪২ সালে ১ আগস্ট জন্মগ্রহণ করেন।
আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে  শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আব্দুর রাজ্জাক ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন,  ছয় দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় ৫০ দশকের শেষের দিকে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি শরীয়পুর-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি একাধিবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

আব্দুর রাজ্জাক বাংলাদেশ ছাত্রলীগের দুবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম