বিএনপির মনোনয়ন পাওয়ার আশা তাবিথ আউয়ালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৭:২৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৩০

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তাবিথ আ্উয়াল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। রবিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘আমি বেশ আশাবাদী, ডিএনসিসি নির্বাচনে দল থেকে মনোনয়ন পাবো। গত নির্বাচনে দল আমাকে সমর্থন দিয়েছিল। সেই নির্বাচনে আমার কর্মকাণ্ডে দল সন্তুষ্ট হয়েছে বলে মনে করি। তাই এবারও দল থেকে মনোনয়ন পাবো বলে আশাবাদী।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়া না হলেও, দল যাকে মনোনয়ন দেবে আমি ও আমার সমর্থকরা তার পক্ষে কাজ করবো। এখানে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।’

এর আগে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করছেন আরও চার জন। তারা হলেন, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনপির সহ-প্রচার সম্পাদক শাকিল ওয়াহেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।

আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর রাত সাড়ে ৮টায় মনোনয়ন সংগ্রহকারীদের সঙ্গে সাক্ষাৎ করবে দলের মনোনয়ন বোর্ড। এ বোর্ডের সভাপতি বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া।

/এএইচআর/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম