২০১৪ সালের মতো নির্বাচন হতে দেওয়া যাবে না: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৭:৫২আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৭:৫৭

বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের মতো হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,‘বাংলাদশে আর কোনও জাতীয় নির্বাচন খালেদা জিয়া ব্যতীত হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনও নির্বাচন হতে দেওয়া যাবে না। ২০১৪ সালের মতো নির্বাচন আর হতে দেওয়া যাবে না। নির্বাচন হলেও জনগণ তা মেনে নেবে না।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন স্থগিতের বিষয়ে গয়েশ্বর বলেন, ‘নির্বাচনটি কারা স্থগিত করেছে, আমরা জানি। এরকম করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ। তাদের কাছে তথ্য ছিল নির্বাচনে ভরাডুবি হওয়ার। তাই নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে স্থগিত করা হয়েছে নির্বাচন।’
এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির রূপরেখা ঠিক করতে হবে। মানসিকভাবে বিএনপিকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদের নেতাকর্মী রাস্তায় নামলে গ্রেফতার হয়। ঘরে বসে থাকলে মামলা খায়। অনেক নেতাকর্মী দেশে আসতে পারছে না মামলার ভয়ে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

/এসও/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম