পুলিশের ওপর হামলায় অনুপ্রবেশকারীরা জড়িত: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১৩:১৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৩:৩৫

পুলিশের প্রিজন ভ্যানে হামলা হাইকোর্টের সামনে পুলিশের ওপর চালানো হামলায় অনুপ্রবেশকারীরা জড়িত বলে দাবি করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান ব্যক্ত করেন।

গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার ও নেতাকর্মীদের বাসায় পুলিশের তল্লাশির প্রতিবাদে নয়াপল্টনে দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘মঙ্গলবার হাইকোর্টের সামনে যে হামলা হয়েছে,আমরা নিজেরাই তাদের ঠিকমতো চিনতে পারছি না। আমাদের বিশ্বাস, অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে রাজনীতি করার চেষ্টা করছি। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে নস্যাৎ করার চেষ্টা করছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি গয়েশ্বর রায়ের গ্রেফতার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমাদের জন্য একটা অশনিসংকেত। আরও উদ্বেগজনক বিষয় হলো, অনেক রাত পর্যন্ত গয়েশ্বর রায়কে গ্রেফতারের বিষয়টি স্বীকারই করা হয়নি।’

তিনি বলেন, যখন দেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তখনই সরকারের পক্ষ থেকে এসব কার্যক্রম শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখা। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, গতরাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ধানমন্ডির বাসায়,  ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের বাসায়, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর শান্তিনগরের বাসায়, বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায়, শফিউল বারী বাবু, আহসান উল্লাহ হাসানের  পল্লবী’র বাসায়সহ অসংখ্য নেতাদের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম