নাশকতা ঠেকাতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান

ঢাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৬

ঢাবি জগন্নাথ হল এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের নাশকতা প্রতিহত করতে রাজপথে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিভিন্ন হল থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণা উপলক্ষে ক্যাম্পাসে ছাত্রদল যেন কোনও ধরনের অস্থিতিশীলতা তৈরি না করতে পারে, এজন্য তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে বলে জানা যায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মামলার অন্যতম আসামি।
টিএসসি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এস এম জাকির হোসাইনের নেতৃত্বে বিভিন্ন হলের নেতাকর্মীরা টিএসসি এলাকায় জয় বাংলা স্লোগান দিচ্ছেন।
ঢাবিতে ছাত্রলীগের অবস্থান অবস্থানের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা এখানে (টিএসসি) অবস্থান নিয়েছি। ক্যাম্পাসে কোনও ধরনের নাশকতা করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।’
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের জান-মালের নিরাপত্তার জন্য রাজপথে আছি। কোনও ধরনের বিশৃঙ্খলা করলে পুলিশের পাশাপাশি আমরা তা প্রতিহত করব। এ ঘোষণা আমরা আগেই দিয়েছি।’

/টিআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম