রবিবার খালেদা জিয়ার জামিন হবে, আশা মওদুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৪

ব্যারিস্টার মওদুদ আহমদ (ফাইল ফটো) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালত আগামী রবিবার জামিন দেবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আদালত যা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আমরাও সেটা মেনে নিয়েছি। আগামী রবিবার খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে। আমরা আশা করছি ওইদিনই আদালত তাকে জামিন দেবেন।’

বৃহস্পতিবার খালেদা জিয়ার জরিমানা স্থগিত ও আপিল আবেদনের শুনানির বিষয়ে দেওয়া আদালতের আদেশের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। আপিল গ্রহণের পর তার জরিমানা স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে খালেদা জিয়ার জামিন আবেদনে শুনানি আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জরিমানা স্থগিত ও জামিন আবেদনে শুনানি সংক্রান্ত এই আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়। রায়ের পর থেকেই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন:
খালেদা জিয়ার জরিমানা স্থগিত, জামিন আবেদনের শুনানি রবিবার

/এসএনএইচ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম