খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখতে হবে: তথ্যমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৬

বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাসদ ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘জঙ্গি, রাজাকারের সমর্থক খালেদাকে ক্ষমতা এবং রাজনীতির বাইরে রাখতে হবে। বাংলাদেশে রাজাকার কেন? এ প্রশ্নের উত্তর দিতে হলে বাংলাদেশে একবার মুক্তিযুদ্ধের সরকার; একবার রাজাকারের সরকার–এ রাজনীতির খেলা চিরতরে বন্ধ করতে হবে।’  

তিনি আরও বলেন, ‘জামায়াত, রাজাকারদের যতই ছাঁটুন না কেন, খালেদা জিয়া যতদিন বাংলার মাটিতে থাকবে, ততদিন জঙ্গিবাদের বিষবৃক্ষ এদেশের মাটিতে থাকবে। তাই আমি বলি, জঙ্গিবাদের ডালপালা যতই ছাঁটুন না কেন, এর বিষবৃক্ষ উপড়ে ফেলে দিন।’

মন্ত্রী বলেন, ‘আপনারা বলবেন উপড়ে ফেলা শব্দটা গণতান্ত্রিক নয়। আমি জঙ্গি দমনের যুদ্ধের ভেতরে আছি, আমার প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চাই, উপড়ে ফেলতে চাই। কারণ, যুদ্ধক্ষেত্রে কোনও আপস নেই, যুদ্ধের ভাষা হচ্ছে ধ্বংস করা। তাই আজকে বলতে চাই, এদেশ থেকে জঙ্গি নির্মূল করতে হলে ছাত্রসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন আখতার, অ্যাডভোকেট রবিউল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাসদ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সামসুল ইসলাম সুমন প্রমুখ। 

/এএম/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি